ফ্রিল্যান্সারদের নিয়ে দেখতে দেখতে চারটি বছর পার হলো আইটি ক্লাবের। ১৩ই ফ্রেব্রুয়ারি আইটি ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী। আইটি ক্লাবের সকল সদস্য নিয়ে ২০২২ সালে ১৩ই ফ্রেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা মাধ্যমে বর্ষপূর্তি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, আইটি ক্লাবের সভাপতি সুজন ইসলাম জীবন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সহ সকল সদস্য বৃন্দ।

ফ্রিল্যান্সারদের নিয়ে জেলা প্রশাসক বলেন
বেকার সমস্যা দূর করার জন্য বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে ফ্রিল্যান্সিং এ বাৎসরিক আয় ১.৫ বিলিয়ন ডলার। বাৎসরিক ৫ বিলিয়ন ডলার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে সরকার। আর আইটি ক্লাব সেই লক্ষেই কাজ করে যাচ্ছে। আইটি ক্লাবের সকল সদস্যদের উজ্জল ভবিষ্যত কামনা করে তার বক্তব্য শেষ করেন।





